অদ্য ৩০-০৬-২০১৭ ইং রোজ শুক্রবার রাঙ্গামাটির রাজবাড়ি এলাকার সাবারাং রেস্টুরেন্ট-এ উন্মেষ এর এক জরুরী সভার আয়োজন করা হয়। সাধারন সম্পাদক সুবিমল চাকমার সঞ্চালনায় উক্ত সভা শুরু হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা শ্রী ইন্টুমনি তালুকদার,শ্রী সুদীপ্ত চাকমা মিকাডো এবং শ্রী স্নেহাশীষ চাকমা উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ নিম্মরূপঃ
* স্বপন চাকমা,লংগদু এবং রাংগামাটি দুর্গত দের সাহায্যার্থে উত্তোলিত অর্থ এর অবশিষ্ট অংশ যথোপযুক্ত কতৃপক্ষকে হস্তান্তর করা এবং ত্রাণ উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা।
* এছাড়াও পূর্ববর্তী মিটিং এর গৃহীত সিদ্ধান্তসমূহ আলোকপাত এবং পুনঃ বিশ্লেষণ করা হয়।
*রেজিষ্টেশন/ বৈধতা বিষয়ক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
*সরকারী উদ্যোগে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা এবং কাজ করা।
* এককালীন আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আজীবন সদস্য সংগ্রহ করা।
৪। জরুরী ভিত্তিতে রক্তদাতা এবং রক্ত গ্রহীতাদের করণীয়, রক্ত সসম্পর্কিত বিভিন্ন বিষয়ে সেমিনার বা কনফারেন্স আয়োজন।
৫। কার্যকরী কমিটির অন্তর্ভুক্ত সকল সদস্য সাংগঠনিকভাবে অর্পিত নিজ নিজ দায়িত্ব পালনে আরো অধিকতর ভাবে মনোনিবেশ করবে।
৬। উন্মেষ এর কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা অন্য যে কোন সংগঠনের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে প্রণীত বিধিনিষেধ কঠোর ভাবে আরোপ করা।
* পরবর্তী তে নতুন কার্যকরী কমিটিতে সদস্য সংখ্যা কম রেখে উপ-কমিটি করা।
*এছাড়াও রক্তদাতা সংগ্রহকরণ এবং রক্তদাতাদের তথ্য হালনাগাদ করণের অংশ হিসেবে উন্মেষ এর সকল সদস্যের প্রতি অনুরোধ রাখা হয়েছে, আপনাদের সকলের অধীনে থাকা ব্লাড ডোনার, পরিচিত আত্মীয়, বন্ধু বান্ধব, যারা রক্তদানে আগ্রহী এবং উন্মেষ এর ব্যাপারে পজিটিভ তাদের ব্লাড গ্রুপ, নাম, সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার প্রত্যেকে লিস্ট করে তথ্য প্রচার সম্পাদক তপন চাকমা কে আগামী মাসের ৫ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য। চাইলে উন্মেষ সদস্য ব্যতীত যে কেউই রক্ত দানে ইচ্ছুক থাকলে তাদের নাম,ঠিকানা,ফোন নাম্বার, ব্লাড গ্রুপ ইত্যাদি তথ্য আমাদের কে পাঠিয়ে আমাদের এই কার্যক্রমে সহায়তা করতে পারবে।
,
,
পরে সহ সভাপতি পরম চাকমা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং উন্মেষ এর অগ্রগতির জন্য সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহব্বান জানান।
ধন্যবাদান্তে
অনন্ত সোম চাকমা
সহ তথ্য ও প্রচার সম্পাদক
অনন্ত সোম চাকমা
সহ তথ্য ও প্রচার সম্পাদক

No comments:
Post a Comment