বিনামুল্যে রক্তদান এবং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবিমুলক কাজে এগিয়ে আসার উদ্দেশ্যে উন্মেষ এর পথ চলা............।
মানব সেবার মহান ব্রতকে সামনে নিয়ে মাত্র কয়েকজন উদ্যমী ও প্রগতিশীল শিক্ষার্থীর প্রচেষ্টায় এবং মানুষের জন্য ভালবাসা নিয়ে শুরু হয়েছিল পথ চলা #উন্মেষ নামের এই সেচ্ছাসেবী সংগঠনের। এই ব্রত নিয়ে পথ চলা শুরু করার পর হাটি হাটি পা পা করে কেটে গিয়েছে অনেক সময়। আমরা সর্বদা প্রাণের স্পন্দন স ঞার করে যাচ্ছি অসহায় এবং আর্তের মাঝে। আমাদের এই মানবসেবার ব্রত নিয়ে ছুটে চলার মাঝে হ্রদয়ের চিলে কোঠায় জমা হয়েছে অনেক আবেগ অনেক আনন্দ আবার কখনো বা বিষাদের কালো মেঘ।
#উন্মেষ সর্বদা থাকবে চির অম্লান। হয়তো কালের বিবর্তনে আমরা হারিয়ে যাবো। যেখানেই থাকবে আর্তের হাহাকার সেখানেই #উন্মেষ তার আলোক বর্তিকা হাতে ছুটে যাবে এবং সবসময় বিশ্বাসও আশার ভরসার প্রতীক হয়ে থাকবে সাধারণ মানুষের কাছে এই কামনা করি। উন্মেষের অগ্রযাত্রস অটুট থাকুক..............
আমাদের করনীয়:
যাদের জরুরী রক্তের প্রয়োজন
হবে ,তারা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা Facebook Page/
Group এ Post করুন। আমরা যথাসম্ভব সাহায্য করে যাবো। জন্য আপনাদের সহায়তা একান্তই
কাম্য ।
আপনি যদি আমাদের এই প্রয়াসে আপনার
মূল্যবান সহায়তা দিতে চান তাহলে আপনার
(রক্তের গ্রুপ+স্থান+ফোন নাম্বার) Group/
Page/Doc এ Post দিন ।আপনার তথ্যের
নিরাপত্তা আমাদের অঙ্গীকার ।
No comments:
Post a Comment